ভোলা প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অহংকার। তার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র। দেশের স্বাধীনতার জন্য তার সর্বাত্মক চেষ্টায় বাংলাদেশকে স্বাধীন করেছেন সেই সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন বাঙ্গালী জাতির অহংকার। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের অবস্থা হতো অনেক উন্নত। তাকে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে দেশের অর্থনীতির উজ্বল মুখ থুবড়ে পড়ে গেল। এর পরও দেশের অগ্রযাত্রা থেমে থাকেনি, তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নের্তৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি সোমবার ভোলার চরফ্যাশন আহাম্মদপুর ইউপির নবনির্মিত কমপ্লেক্স ভবন শুভ উদ্বোধন শেষে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব এসব কথা বলেছেন।
শেখ মুজিবুর রহমানকে জাগ্রত রাখতে হলে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শের পক্ষে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে চরফ্যাশন স্কয়ারে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্পস্তপক অর্পন করেন।
এর আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত অসহায় পরিবারের মাঝে ১৬ লক্ষ ৪৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।


