ভোলায় করোনা ভাইরাস প্রতিরোধের চিকিৎসা না থাকায় ক্ষমা চাইলেন ড. শান্ত

বরিশাল প্রতিনিধিঃ সিনিয়র অর্থনীতিবীদ ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আশিকুর রহমান ভোলাবাসীকে নিরাপদে ও পরিস্কার-পরিছন্ন এবং অপ্রয়োজনী কাজ ছাড়া বাহির না হওয়ার আহবান জানিয়ে তার ফেসবুক স্টাট্যাসে দুঃখ প্রকাশ করে বলেছেন, দ্বীপ জেলা ভোলায় প্রায় ২০ লাক্ষ মানুষের বসবাস রয়েছে। এই জেলায় মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কোন সু-চিকিৎসার ব্যবস্থা নেই। সেখানের সাধারণ জণগন আজ হতাশায় এজন্যই ভোলার সকল জণগনের কাছে আমি ক্ষমা প্রার্থী।

তার ফেসবুক স্টাট্যাসটি তুলে ধরা হইলো- প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। এই বিশ্বব্যপী করোনা ভাইরাস মহামারীর সময় আপনাদের কাছে দুঃখ ভরা মন নিয়ে বলতে চাই বাংলাদেশের প্রান্তিক মানুষ আসলে অসহায়। আমি জানি আপনাদের কারো যদি এই মহামারীর শিকার হন, উপযোগী স্বাস্থ্য সেবা পাওয়ার সুযোগ এখন আমাদের ভোলায় নেই। এটি আমরা যারা রাজনীতি করি আমাদের সকলের ব্যর্থতা। তারপরেও বলবো আপনারা নিরাপদে থাকবেন ও অপ্রয়োজনীয় কারনে বাসা থেকে বের হবেন না এবং সকলকে এই বিষয়ে সচেতন করবেন। আপনাদের একজন স্নেহের সন্তান হিসেবে আমি আপনাদের সকলের সুস্থ থাকার দোয়া করছি। আল্লাহ্ আমাদের সবাইকে নিরাপদ রাখুক। ভাল থাকবেন, সুস্থ থাকবেন -ড. আশিকুর রহমান শান্ত।