সিরাজ মাসুদ, ভোলা: ভোলার লালমোহনে বিএনপির প্রার্থীর মেজর হাফিজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভোলা -৩ আসনের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মোঃ নুর নবী সুমন । আজ দুপুর ১২ টায় লালমোহন মুক্তিযোদ্ধা এ্যাভিনিয়তে জাতীয় পার্টির অফিসে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে নুর নবী সুমন বলেন, আমরা সকল প্রকার নির্বাচনী সভা সমাবেশ করতে পারি । এতে কোন প্রকার অসুবিধা হয় না। মেজর হাফিজ বিগত ১০ বছর যাতব ঢাকায় অবস্থান করার কারনে লালমোহন তজুমদ্দিন মানুষের সাথে কোন যোগাযোগ নাই। শুধু কাল্পনিক অভিযোগে ব্যস্থ আছেন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে লালমোহন তজুমদ্দিনের মানুষ জাতীয় পার্টিকে বিফুল ভোটের মাধ্যমে বিজয় করবেন। এই সময় জাতীয় পার্টির লালমোহন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


