ভোলা প্রতিনিধি : ভোলায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার শেষ হয়েছে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা । ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বন বিভাগ ও কৃষি সম্প্রসারন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় এই বৃক্ষ মেলায় অংশ গ্রহনকারি নার্সারি ষ্টোল মালিকদের মধ্যে আহসান নার্সারি প্রথম,রাঙ্গাবন দ্বিতীয় ও বনফুল তৃতীয় হয়েছে। ভোলা বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিঞার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল মমিন টুলু অংশ গ্রহনকারীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন। এ সময় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ পরিচালক প্রশান্ত কুমার সাহা, ভোলা এনএসআই’য়ের উপ পরিচালক মো: মখলেসুর রহমান। এদিকে সমাপনী অনুষ্ঠানে ভোলা সদর উপজেলায় সামাজিক বনায়নে সম্পৃক্ত উপকারভোগী ৫৫ জনের মধ্যে বন বিভাগের পক্ষ থেকে১ লক্ষ ৮৩ হাজার ২০৫ টাকার চেক বিতরন করা হয়।


