ভোলা প্রতিনিধি: ভোলা শহরের নতুন বাজারে আবাসিক হোটেল নিরালা থেকে অসামাজিক কার্য্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় দুই নারী ও এক পুরুষসহ হোটেলের ম্যানেজারকে আটক করেন ৪ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার (১১ মার্চ) বিকেল ৩ টার দিকে হোটেলের তৃতীয় তলার ২৯ নং রুম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দৌলতখান মধ্য জয় নগর ০৭নং ওয়ার্ডের কয়সার হোসেনের ছেলে মোঃ জামাল (৪৫) ও একই ওয়ার্ডের মৃত সাফিজল হোসেনের স্ত্রী পারুল বেগম (৩৫) চরখলিফা ০৭নং ওয়ার্ডের মৃত হানিফ হোসেনের স্ত্রী নাজমা বেগম (৩০) ও লালমোহন ফতেয়াবাদ ০১নং ওয়ার্ডের কাঞ্চন মিয়ার ছেলে হোটেল ম্যানেজার মোঃ আমির হোসেন (৪০)।
ভোলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্য্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটকের পর সদর থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।


