ভোলা জেলা প্রতিনিধিঃমোঃ আলাউদ্দিন ঘরামী রিপোর্টে: ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানা ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর ১/১/২০২০ ইং রোজ বুধবার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ভোলা দক্ষিন আইচা থানা’র অফিসার ইনর্চার জনাব হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য ও ৯নংচরমানিকা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মিয়া,এবং ৯ নং চরমানিকা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার,এবং ৯ নংচরমানিকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর মেম্বার,দক্ষিন আইচা থানা যুব লীগের যুগ্ন আহ্বাক আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সী,এবং ভোলা চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কাসেম শাহ,অনান্য শিক্ষক বৃন্দ।এতে আরো উপস্থিত ছিলেন,৯নংচরমানিকা ইউনিয়ান পরিষদ এর সদস্য বৃন্দ, ছাত্র লীগ,যুব লীগ, কৃষক লীগ,সেচ্ছা সেবক লীগ, ব্যবসায়ী এবংপুলিশ বাহিনীর সদস্য ও সাংবাদিক বৃন্দ। এবং ছাত্র- ছাত্রীর বাবা মা ও অনান্য ব্যক্তি বর্গ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিন আইচা থানার অফিসার ইনর্চার জনাব হারুন আর রসিদ, তিনি বলেন সকল শিক্ষক বৃন্দকে সব সময় জেনো ভালো শিক্ষা উপহার দিতে পাড়েন দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের কে তিনি আরো বলেন, কবি বলে গেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দেও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো তাই আমি বলতে চাই সব সময় ভালো শিক্ষা উপহার দিবেন আপনারা ছাত্র-ছাত্রী দের কে এবং তারা কি করে কোথায় যায় এবং সেদিকে নজর রাখবেন এসব কথা বলে তার বক্তব্য শেষ করেন।
এবং বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভোলার জেলা পরিষেদের সম্মানিত সদস্য আবদুর রব মিয়া, তিনি বলেন, শিক্ষা জাতীর মেরু দন্ড শিক্ষা ছাড়া কোনো জাতী সফলতা অর্জন করতে পাড়ে না তাই আমাদের এই দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের দিকে সব সময় খেয়াল রাখবো এবংএটা একটা সুন্দর প্রতিষ্ঠান।
এরপর দ্বিতীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯ নংচরমানিকা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার তিনি বলেন এই সর্ব প্রথম ভোলা দক্ষিন আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজ হওয়ায়ে আৃরা সবাই অনেক খুশি এবং এই প্রতিষ্ঠান থেকে সব সময় যেতে ভালো শিক্ষা অর্জন করা যায় সেই দিকে নজর রাখার আহ্বান এবং এই প্রতিষ্ঠানটি দেখে আমার ভালো লাগলো আর যেই প্রতিষ্ঠান দেখতে ভালো তার পড়ালেখা ও ভালো হয়।
তারপর সভাপতিত্বে করেন দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব রিয়াজ উদ্দিন, তিনি বলেন আমি এই শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছি ভোলা দক্ষিন আইচার শুনাম অর্জন করার জন্য আমি চাই দক্ষিণ আইচার প্রতেকটা পরিবার থেকে আমাকে একজন করে ছাত্র- ছাত্রী দিবে, আমি আমার প্রতিষ্ঠান থেকে শিক্ষিত জাতি দেবো এবং আমি এই প্রতিষ্ঠানের দক্ষিন আইচা শুনাম অর্জন করবো ইনশাআল্লাহ এই বলে তার বক্তব্য শেষ করেন।


