জেলা প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে হুনুফা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার বাট্রাজোড় ইউনিয়নের সকালবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত হুনুফা বাট্রাজোর পলাশতলা গ্রামের আবদুল মুন্নাফের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, হুনুফা বেগম ভ্যানগাড়িতে চড়ে প্রতিবেশী কর্ণজোড়া গ্রামে এক আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথে সকালবাজার এলাকায় ভ্যানগাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হন। পরে বকশীগঞ্জ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাট্রাজোর ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


