ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীকে সাজা প্রদান

এম এম সি মেহেদী কাটাখালী: বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের বিশেষ এক অভিযানে দুই মাদক সেবীকে কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। পুলিশ জানায়, ২৭ আগষ্ট সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিশেষ এক অভিযান চালিয়ে ফকিরহাটের নওয়াপাড়া শহীদ স্মৃতি কলেজ সন্নিকট বিশ^রোড় এলাকা থেকে শুভদিয়ার তেকাটিয়া গ্রামের মোঃ হালিম শেখের পুত্র মোঃ আব্দুল্লাহ শেখ (২৪) ও খুলনা মুজগুন্নী এলাকার মৃত কামাল গাজীর পুত্র রাকিব হাসান (১৯) কে আটক করে। এসময় তাদের নিকট থেকে গাজা ভর্তি বিড়ি সহ ৬গ্রাম গাজা উদ্ধার করে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন আটককৃত দুই জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশের এসআই মোঃ জামাল শেখ, এএসআই মাহমুদ করিম, এএসআই আরিফ হোসেন, উপজেলা সার্টিফিকেট সহকারী বিষ্ণু পদ ঘোষ প্রমূখ।