মজিববর্ষ উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গাছের চারা রোপন

কুড়িগ্রাম প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুজিববর্ষ সড়ক এবং গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ভূরুঙ্গামারীর বিজয় স্তম্ভ সড়ক থেকে সোনাহাট জিরো পয়েন্ট পর্যন্ত সড়কটিকে মুজিববর্ষ সড়ক নামকরণ করা হয়।সড়কের দু’ধারে ২ হাজার ২০টি গাছের চারা রোপণের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধূরী, উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ প্রমূখ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।