মতিঝিলে একটি লরির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক : রোববার রাত ১০টার দিকে মতিঝিল সড়ক ভবনের পূর্ব পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পাঠাও চালক রিপন শিকদার (৩০) ও আরোহী জানে আলম (৩১)। জানা গেছে, গত রাতে মতিঝিল সড়ক ভবনের পূর্ব পাশের রাস্তায় একটি লরি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। বাইকটি রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও এর অন্তর্ভুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে। মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।