ময়মনসিংহ জেলা পুলিশ এর উদ্যোগে কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়

জহিরুল ইসলাম, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলা পুলিশ লাইনস-এর শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সভাপতিত্বে ডিসেম্বর-২০২২ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় জনাব খন্দকার ফজলে রাব্বি,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এবং জনাব নুতান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)- দ্বয়কে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এর আগে সম্প্রতি অবসরপ্রাপ্ত এএসআই (সশস্ত্র) মোঃ ইব্রাহিম খলিল এবং কনস্টেবল মোঃ ঈশা খান- দ্বয়কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী অতিথিদের হাতে পুলিশ সুপার মহোদয় ফুলের তোড়া, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
সভায় ময়মনসিংহ জেলায় কর্মরত সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত এটিএসআই থেকে টিএসআই এক জন, কনস্টেবল হতে এটি এসআই এক জন, কনস্টেবল হতে এএসআই (নিঃ) এক জন এবং কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত ছয়  জনকে পুলিশ সুপার মহোদয় ব্যাংক ব্যাজ পরিয়ে দেন। নভেম্বর-২০২২- মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে জনাব মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,
 ময়মনসিংহ- শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) কোতোয়ালী মডেল থানা।
শ্রেষ্ঠ এসআই হিসেবে মোঃ আনোয়ার হোসেন, ইনচার্জ, ১নং পুলিশ ফাঁড়ি; শ্রেষ্ঠ এএসআই হিসেবে মোঃ হযরত আলী, কোতোয়ালী মডেল থানা-শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে এ এইচ এম সাইফুল ইসলাম সহ ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ময়মনসিংহ জেলায় কর্মরত অন্যান্য  বিভিন্ন অফিসার-ফোর্সদের পুরস্কৃত করা হয়। কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় অফিসার-ফোর্সের বিভিন্ন দাবী-দাওয়া ও সমস্যার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের ড্রেস রুল মেনে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সর্বদা প্রস্তুত রাখাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। মহান স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল ও বিশ্বস্ত থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
এর পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নভেম্বর_২০২২ মাসের গুরুত্বপূর্ণ মামলা সমূহের রহস্য উদঘাটন ও তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য সংশ্লিষ্ট অফিসারগণ অংশগ্রহণ করেন ।