জহিরুল ইসলাম, ‘ময়মনসিংহ: ঘটনার সরজমিনে গিয়ে জানাগেছে ২১ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড চর কালিবাড়ী এলাকায় আব্দুল বারেক (৬৩), পিতা মৃত হাছেন আলী ও মাতা মৃত ছালে বেগম তাঁর শম্ভুগঞ্জ ডাম্পিং স্টেশনের অদূরে রেললাইন সংলগ্ন পৈত্রিক জমিতে হালচাল করতে গেলে ক্রয় সূত্রে ওই জমির দাবীদার নগরীর কৃষ্টপুর মদের ডিপো এলাকার জুলু মন্ডল ৪০/৫০ জনের দল নিয়ে তার উপর আক্রমণ করে।
ছুরি দিয়ে ক্রমাগত ঘা মেরে রক্তাক্ত করে। আব্দুল বারেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ছেলে,বড় ভাই ও ভাতিজা উদ্ধার করতে গেলে তাদেরকেও জখম রক্তাক্ত করে। ঘটনার পর পরই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়।কোতোয়ালি থানা পুলিশ ১ ঘন্টার ভিতরে হত্যাকাণ্ডের প্রধান আসামি জুলুসহ দুই জনকে গ্রেফতার করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মরহুমের লাশ চর কালীবাড়িস্থ নিজ বাড়িতে নেয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।


