মহান বিজয় দিবসে বিজয় র‍্যালি

নুরুল ইসলাম বাবুঃ পাবনা জেলার বেড়া উপজেলায়১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালির নেতৃত্ব দেন পাবনা-০২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল আরজু। শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে বিজয়ের উল্লাসের স্লোগান দিতে থাকেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আরজু তার বক্তব্যে বলেন, বাংলাদেশের যা উন্নয়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে হয়েছে। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্বাধীনতা যুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার পথ ধরে অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় চলমান। আগামী ২০৪১ সালের মধ্যে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে বাঙালি গড়ে তুলবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কথাই বলেছেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।