মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

জহিরুল ইসলাম, ময়মনসিংহঃ আজ মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২২  খ্রিস্টাব্দ উপলক্ষে ময়মনসিংহ ব্রীজ মোড় সংলগ্ন    পাটগুদাম স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন,ময়মনসিংহ জেলা পুলিশ।বিজয়ের ৫১ বছর পূর্ণ হল, আমাদের জাতি আমাদের পরিচয়।
আজ আমরা সকল মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী এবং – অদম্য বাঙ্গালীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি, যারা একটি জাতিকে স্বাধীন করার জন্য চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, জনাব দেবদাস ভট্টাচার্য্য-বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। জনাব আবিদা সুলতানা  অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) বাংলাদেশ পুলিশ  ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ এবং জনাব মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়। এসময় রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।