মাগুরায় শহরের পুরাতন বাজার এলাকা থেকে ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মাগুরা পৌরসভার বাটিকাঙ্গা এলাকার দত্তপাড়ার বাসিন্দা মিঠু কর্মকার (৩৩) ও আঠারোখাদা এলাকার লাকি বেগম (৪০)।
মাগুরা সদর থানার (ওসি, তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুরাতন বাজার এলাকা থেকে ১০১ পিস ইয়াবাসহ ওই দু’জনকে আটক করা হয়। এ ব্যাপারে মাগুরা সদর থানায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


