মাঝরাতে দরজায় খট খট, খুলতেই সাক্ষাৎ বিপদ, রইল কুমিরের কীর্তির ভিডিও

আন্তর্জাতিক ডেস্কঃ মাঝরাতে দরজায় খট খট। ঘুম থেকে ধড়মড়িয়ে উঠে বাইরে উঁকি দিতেই যা নজরে এল, তাকে ত্রাস বললে কম বলা হয়। ১০ ফুট দৈর্ঘ্যের এক কুমির অবস্থান করছে সেখানে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মেরিট আইল্যান্ডে। সেখানকার বাসিন্দা জেরি স্টেপলস মাঝরাতে দরজায় আওয়াজ পেয়ে জেগে ওঠেন। তার পরে উঁকি দিয়ে দেখতে পান কালান্তক চেহারার এক অ্যালিগেটর সেখানে বিরাজ করছে। এবং তার নাক দিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে।

আশেপাশের বাড়ি থেকেও শুরু হয় উঁকিঝুঁকি। তবে এই বিশাল কুমিরকে নিয়ে কী করা যায়, তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন জেরির প্রতিবেশীরা। বাধ্য হয়ে তাঁরা পেশাদারদের খবর দেন।

পোষা কুমির ছিন্নভিন্ন করল মহিলা বিজ্ঞানীকে, দেখুন ভিডিও
কুমির ধরিয়েরা এসে সেই ১৫৮ কিলোগ্রাম ওজনের অ্যালিগেটরটিকে গুলি করতে বাধ্য হন। তার পরে তার দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ভিডিও দেখুন

https://twitter.com/NickyZizaza/status/1095180439285874688?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1095180439285874688&ref_url=https%3A%2F%2Febela.in%2Foffbeat%2Fwoman-finds-a-10-feet-alligator-outside-her-door-in-florida-dgtl-1.952030

ফ্লোরিডার এই অঞ্চলে অ্যালিগেটরের দেখা পাওয়া তেমন বিরল নয়। কিন্তু এত বড় কুমির অন্তত ২০ বছরের মধ্যে দেখা যায়নি বলেই জানাচ্ছেন স্থানীয় মানুষ।