মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মোরেলগঞ্জ-শরণখোলা গড়া হবে

এম এম সি মেহেদী বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের চার আসনের (শরণখোলা-মোরেলগঞ্জের) মানুষের অনেক চাহিদা রয়েছে। কিন্তু তাদের প্রাপ্তি খুব কম। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মোরেলগঞ্জ-শরণখোলা গড়ে তুলে একটি সুখের পরিবেশ তৈরি করা হবে। এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষে কাজ করা হবে। সোমবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী এ্যাড. আমিরুল আলম মিলন খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, আওয়ামীলীগ এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা তাতী লীগের সভাপতি এ বাকী তালুকদার, মোরেলগঞ্জ পৌর সভার মেয়র মনিরুল হক তালুকদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী এ্যাড. শরীফা খানমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ও ইউপি চেয়ারম্যান মোরশেদা খানমসহ দলীয় নেতাকর্মীরা আমিরুল আলম মিলনকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ্যাড. আমিরুল আলম মিলন আরও বলেন, আগামী দিনের পথচলায় মোরেলগঞ্জ-শরণখোলা গণমানুষের কল্যানই আমার একমাত্র ব্রত হবে। আপনারা আমার অগ্রযাত্রার সারথী হবেন। সংবাদকর্মী হিসেবে লিখনির মাধ্যমে আমার ভুলত্রæটি ধরিয়ে দিবেন। সরকারের উন্নয়নের সহযোগি হওয়ার আহবান জানান তিনি।