জেলা প্রতিবেদকঃ কারাগারে বন্দি অবস্থায় কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার সকালে মাদারীপুর জেলা কারাগারে সদর হাসপাতালে নেওয়ার পথে ওই কয়েদির মৃত্যু হয়। কারাগার কর্তৃপক্ষের বলছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই কয়েদি মারা গেছেন।
মাদারীপুর জেলা কারাগারের জেলার শংকর মজুমদার জানান, রাজৈর উপজেলায় একটি বাড়িতে চুরির ঘটনায় গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের নুরুল শেখের ছেলে আয়নাল শেখকে (২৫) গত ২০ ডিসেম্বর আদালতের মাধ্যমে হাজতে রাখা হয়।
রোববার দিবাগত রাত ৪টার দিকে হঠাৎ আয়নাল শেখ বুকে হাত দিয়ে চিৎকার করতে থাকেন। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সদর হাসপাতালে নিলে তিনি মারা যান।
ধারণ করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে নেয়া হয়েছে।


