মাদারীপুর পৌরসভার ১শ ১০কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার বাজেট ঘোষণা

আরিফুর রহমান,মাদারীপুর: মাদারীপুর পৌরসভার ২০২১-২২ইং অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌর সভার মিলনায়তনে র্ভাচুয়ালিভাবে জুম অন লাইন প্লাট ফর্মের মাধ্যমে বাজেট ঘোষনা করেন তৃতীয় বারের নির্বাচিত সফল মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ। মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ নতুন কোন কর আরোপ ছাড়াই উন্নয়ন প্রকল্পসহ ১শ ১০কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ২শ ৯৬ টাকা ৫ পয়সা বাজেট ঘোষনা করেন।

র্ভাচুয়ালিভাবে জুম অন লাইন প্লাট ফর্মের মাধ্যমে বাজেট ঘোষনা  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার  সচিব খন্দকার আবু আহমেদ মো: ফিরোজ ইলিয়াস, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: মনির হোসেনসহ সকল ওয়ার্ডের  কাউন্সিলর,পৌরসভার কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিকবৃন্দ।

বাজেট ঘোষনাকালে মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ জানান,নতুন কোন কর আরোপ না করেই ২০২১-২২ইং অর্থ বছরের আয় ধরা হয়েছে  ১শ ১০কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ২শ ৯৬ টাকা ৫ পয়সা ও ব্যয় ধরা হয়েছে ১শ ৩ কোটি ৬৩ লক্ষ ৫৫ হাজার ৪শ ২৪ টাকা ৭৯ পয়সা এবং ৬ কোটি ৭১ লক্ষ ৩০ হাজার ৮শ ৭১ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করা হয়।  দলমত নির্বিশেষে মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ এলাকার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।