মানিকগঞ্জের বাসস্ট্যান্ডে  বাস চাপায়  নিহত ১

জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ আজ সকাল ৭টায় মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এরিয়ার  পিটিআই  গেটের সামনে পদ্মা লাইন ঢাকা মেট্রোঃ ৪২১ নাম্বারের গাড়িটি চাপা দিলে ঘটনাস্থলেই গড়পাড়া ইউনিয়নের ঘোনা গ্রামের বাবুল (আনুমানিক- ৩৫)নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিকটস্থ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাটুরিয়া থেকে ঢাকাগামী  পদ্মা লাইন গাড়িটি প্রতিযোগিতা করে যাত্রী উঠানোর সময় নিহত বাবুল নামের এই যাত্রী ধাক্কা লেগে পরে যায়। এ সময় গাড়ির চাকার নিচে মাথা পিস্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ রকমের ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে জানান আরেক প্রত্যক্ষদর্শী।
পুলিশ সদস্য আরও জানা, এ ঘটনায়  ঢাকা মেট্রো-৪২১ নাম্বারের পদ্মা লাইন গাড়িটি উদ্ধার করা গেলেও চালক হেলপার পলাতক রয়েছে,এবং এ দুর্ঘটনায়  মামলার প্রস্তুতি চলছে।