মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় ফুকুরহাটি নামক স্থানে রুবেল হোসেন (২৫) নামে এক যুবক ট্রাকচাপায় নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ফুকুরহাটি শাহিপাড়া মাদ্রাসার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত অবস্থায় রুবেলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তবরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
রুবেল হোসেন ফুকুরহাটি ইউনিয়নের শাহিপাড়া গ্রামের আব্দুস সামাদের একমাত্র পুত্র ছিল ।
বিষয়টি ফুকুরহাটি ইউনিয়নের চেয়ারম্যান আফাজ উদ্দিন মাষ্টার নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আরও এক জন আহত হয়েছে। তাকে সাটুরিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপারকে আটক করা যায় নি। রুবেলের মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


