মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ভর্তি ট্রাকও ভেকু জব্দ-

জাকির হোসেন, সিংগাইর থানা প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় চলমান লকডাউন চলাকালে সিংগাইরে ফসলি জমি থেকে মাটি কাটার মহা-উৎসব চলছে। একদিকে যেমন ক্ষতি সাধিত হচ্ছে খাদ্য সংকটে অপর দিকে পরিবেশ পড়ছে হুমকির মুখে। প্রতিদিন দিনের বেলায় এবং রাতের আঁধারে চলছে এমন ঘটনা।
১৮-ই এপ্রিল ২০২১-ইং রোজ রবিবার বিকেলে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোসাঃ রুনা লায়লার নেতৃত্বে মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে ডাবল এ,বি তে অভিযান পরিচালনা করেন। টের পেয়ে ড্রাম ট্রাক ও ভেকুর চালক পালিয়ে যায়। ধরাছোঁয়ার বাইরে চলে যায় ঠিকাদারও। তিনি জানান এমন অভিযান অব্যহত থাকবে।
রিপোর্ট লেখা পর্যন্ত দুটি ড্রাম ট্রাক মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিয়ে যাওয়া হয়। সেই সাথে ভেকু নিতে না পারায় সেখানে গ্রাম্য চকিদার দিয়ে পাহাড়া বসানো হয়, যাতে ভেকুটা কেউ নিয়ে যেতে না পারে।