জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ জেলা যুবলীগ কর্তৃক আয়োজিত মানিকগঞ্জ জেলা দলীয় কার্যালয়ে শনিবার বিকেল পাঁচটা বাজে শুরু হয় আওয়ামী যুবলীগের বর্ধিত সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব এডঃ গোলাম মহিউদ্দিন, সভাপতি, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার, এডঃ আব্দুস সালাম, (সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ), আ ফ ম সলতানুল আজম খাঁন আপেল, (সাধারণ সম্পাদক, জেলা ডায়বেটিস সমিতি), শ্রীঃ সুুুুদেব কুমার শাহা, (সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা), মানিকগঞ্জ সহ অসংখ্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীবৃন্দ প্রায় হাজারের অধিক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে মিতরা বাসস্ট্যান্ড হতে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মানিকগঞ্জ জেলা শাখা কার্যালয়ে নিয়ে আসে। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে তোলে।
সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক জনাব আব্দুর রাজ্জাক রাজা। সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি।


