মানিকগঞ্জে আওয়ামী কৃষক লীগের সদস্য সচিবের বাবা মোঃ মজিবর রহমান আর নেই 

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার ৪- নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনির হোসেন শিমুল(সদস্য সচিব, জাতীয় কৃষক লীগ মানিকগঞ্জ সদর উপজেলা) এর প্রাণপ্রিয় বাবা মোঃ মজিবর রহমান হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মাদারকেয়ার হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই কন্যা ও দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মোঃ মজিবর রহমান, মানিকগঞ্জ পৌরসভার ৪-নং ওয়ার্ডের বৃহত্তর চর হিজুলী এলাকায় এক সম্ভ্রান্ত বেপারী পরিবারে বাবা মরহুম তালেবর বেপারী মাতব্বর এবং মাতা মরহুমা শবজান বিবির ঘর আলো করে ১৯৫১ সালে পাঁচ ভাই ও তিন বোনের মাঝে মেঝ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। প্রাইমারি ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করে বাবার কৃষি খামারের কাজে সহযোগিতা করতে শুরু করেন। ১৯৭৫ সনের শুরুর দিকে কৃষ্ণপুর ইউনিয়নের ঈমাম নগর গ্রামের মরহুম হায়াত আলী মাষ্টার ও মরহুমা হাজেরা খাতুনের বড় মেয়ে দেলেরা খাতুনের সাথে শুভ পরিণয় ঘটে। তিনি চর হিজুলী এলাকার ২৮০ ঘরের এক বৃহৎ সমাজের মাতব্বর হিসেবে অত্যন্ত সুনামের সাথে সামাজিক দ্বায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমান সময়ে সামাজিক দ্বায়িত্বের পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে ও শতস্ফুর্ত অংশগ্রহণ করে আসছিলেন তিনি। দীর্ঘদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।
৫/৮/২০২১-ইং রোজ বৃহস্পতিবার গোসল করতে যাবার সময় পা পিছলে মাটিতে পরেই গ্যান হারিয়ে অচেতন হয়ে যান তিনি। সাথে সাথে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক ভর্তি না নিয়েই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মাদার কেয়ার হাসপাতালে স্থানান্তর করে। দীর্ঘ প্রায় ছয় ঘন্টা লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ৫-ই আগষ্ট ২০২১-ইং দিবাগত রাত এবং ৬-ই আগষ্ট ২০২১-ইং রোজ শুক্রবার ভোর রাত আনুমানিক দেড়টা বাজে ঢাকা মাদার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরেন তিনি।
সকাল ১১-টার সময় তার শেষ জানাজায় অংশগ্রহণ করে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পরেন সদর উপজেলা আওয়ামী কৃষক লীগের সদস্য সচিব মোঃ মনির হোসেন শিমুল। তিনি তার বাবার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। সেই সাথে ওনার সামাজিক দ্বায়িত্ব দীর্ঘ মাতব্বরি জীবনে কারো মনে কোন কষ্ট পেয়ে থাকলে পরিবারের পক্ষ থেকে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
স্মৃতিচারন করতে গিয়ে মানিকগঞ্জ পৌরসভার সফল মেয়র জনাব মোঃ রমজান আলী বলেন, মজিবর রহমান একজন সুন্দর মনের মানুষ ছিলেন। আমাদের সকলের সাথে তার অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। দলীয় সকল কার্যক্রমে আমরা ওনাকে পাশে পেয়েছি। আমরাও ওনার পাশে থেকে তার সামাজিক নানা কর্মকান্ডে অংশগ্রহণ করেছি। তার পরিবারের সুখে দুঃখে আগে যেরকমভাবে পাশে ছিলাম, আগামীতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।
জেলা ডায়বেটিস হাসপাতাল সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খাঁন আপেল বলেন, মজিবর রহমান মাতব্বর একজন সরল মনের মানুষ ছিলেন। তার পরিবারের সাথে আত্নার সম্পর্ক ছিল আমার। যে কোন সময়ে যে কোন কাজে আমার পাশে ছিলেন, আমিও ঠিক ওনার পাশে থেকেছি। বর্তমান সময়ে তারই ছোট ছেলে মনির হোসেন শিমুল জাতীয় কৃষক লীগ মানিকগঞ্জ সদর উপজেলা শাখার সদস্য সচিব নির্বাচিত হওয়ায় দলীয় সকল কাজে শতস্ফুর্ত ছিলেন তিনি। আমি তার পরিবারের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি এবং আগামীতেও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
 শত শত লোকের উপস্থিতিতে জানাজায় অংশগ্রহণ করার সময় স্মৃতিচারন করেন জনাব মোঃ জাকির হোসেন, চেয়ারম্যান জাগীর ইউনিয়ন পরিষদ, জনাব আরশেদ আলী (কাউন্সিলর পৌর ৪-নং ওয়ার্ড ও সাবেক প্যানেল মেয়র), জনাব বাবুল হোসেন, সভাপতি পৌর ৪-নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং আরো অনেকে।
জানাজায় উপস্থিত সকলেই মরহুম মজিবর রহমান এর আত্নার মাগফিরাত কামনা করে দাফন শেষে মহান আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা করেন।