মানিকগঞ্জে একসাথে তিন কন্যা সন্তান প্রসব 

শাহাদুর রহমান, মানিকগঞ্জঃ মানিকগঞ্জে রেখা বেগম (২৭) নামে এক গৃহবধু একসাথে তিন কন্যার জন্ম দিয়েছেন।আজ রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার দোয়েল মেডিকেল সেন্টারে (সিজারিয়ান) অস্ত্রোপাচার এর মাধ্যেমে রেখা বেগমের তিন কন্যার জন্ম হয়। বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছে বলে জানিয়েন হাসপাতাল কর্তৃপক্ষ।
গৃহবধু রেখা বেগম নীল মিয়ার স্ত্রী। চার বছর আগে তাদের বিয়ে হয়। নীল মিয়ার বাড়ি গাইবান্ধা জেলার পাঁচগাছির শান্তিরাম গ্রামে। তিনি মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক। বর্তমানে তিনি সদর উপজেলার জয়রা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
নীল মিয়া জানান, আল্ট্রাসোনাগ্রামের মাধ্যমে আগেই জানতে পেরেছিলেন এবার তাদের সংসারে একসাথে তিনটি নতুন মুখ আসছে। তিনি জানান এক সাথে তিন সন্তান জন্ম দেওয়ায় আমার স্ত্রী আমি ও আমার পরিবারের লোক জন সবাই খুশি।
দোয়েল মেডিকেল সেন্টার সুত্রে জানা যায়, গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) রাতে প্রসব বেদনা নিয়ে রেখা বেগম ভর্তি হয়েছিলেন। পরে আজ রবিবার দুপুরে ডা. লামিয়া নাজনিন হ্যাপি ও ডা. রঞ্জিত সরকারের তত্বাবধানে অস্ত্রোপাচারের মাধ্যমে রেখা বেগম তিন কন্যা সন্তানের জন্ম দেন।