শাহাদুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ মানিকগঞ্জে এলজিইডি কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী উপজেলা পর্যায়ে ল্যাবরেটরী স্থাপন, ব্যবস্থাপনা, ও পরিচালনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধন করা হয়েছে।
শনিবার ৪ ই ফেব্রুয়ারী সকালে মানিকগঞ্জ এলজিইডির কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়জুল হক।
এলজিইডি এর প্রধান প্রকৌশলী শেখ মোহম্মদ মহসিন এর নির্দেশনায় উপজেলা পর্যায়ে ল্যাবরেটরী পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও কার্য সহকারীগণকে ল্যাবরেটরী পরিচালনা ও টেস্ট সম্পাদনের জন্য প্রশিক্ষণ প্রদানের লক্ষে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এই প্রশিক্ষণ কার্যক্রমে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন অত্র দপ্তরের সহকারী প্রকৌশলী (ল্যাব ইনচার্জ) মোঃ ইমরুল হাসান এবং ল্যাব টেকনিশিয়ান মোঃ ইখতিয়ার উদ্দীন।


