স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বায়রা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ যেখানে অবস্থিত তা হল বাইরা হাটে ৷
এ ঐতিহ্যবাহি বায়রা হাটটি মানিকগঞ্জ জেলার ছোট – বড় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীর নিকট অধিক পরিচিত ৷ যেখানে গরু -ছাগল ,হাঁস-মুরগি বিভিন্ন ধরনের পশু সহ , বিভিন্ন ধরনের পাখি এবং সকল ধরনের শাক, সবজি, ফলমূল , মাছ, তরু তরকারি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসের উপস্থিত এখানে বিদ্যমান ৷
প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার এ হাটটি বসে ৷ তাছাড়া, ‘দৈনন্দিন বাজার ‘ তো আছেই ৷ কিন্তু হাট সম্পূর্ণভাবে পরিষ্কারের কোন ব্যবস্থা নেই ৷ নেই কোন পানির ব্যবস্থা যেখানে বাজারের এবং হাটের সকল টিবলি অকেজ অবস্থায় মূর্তির মত দাঁড়িয়ে আছে কোথাও অনেকদিন আগে পানির ব্যবস্থার জন্য টি বয়েল স্থাপন করা হলেও নেই তার কোন চিহ্ন হালকা বৃষ্টিতে মাছ বাজার হয়ে ওঠে থৈ থৈ অবস্থা ৷ দেখে মনে প্রশ্ন জাগে, এটা কি মাছ চাষ করা জায়গা ? নাকি মাছ বিক্রয়ের কোনো স্থান ? মাংসের বাজারের ও একই অবস্থা ৷

যেখানে ব্যবসায়ীরা তরু তরকারি বিক্রি করে থাকে ৷ তার রূপ হয় পানিপূর্ণ কোন ভূমি ৷ আবার ইউনিয়ন পরিষদের বরাবর এ মাছ বাজার ৷ পানি বের হওয়ার ড্রেন ময়লায় ভরে গেছে ৷ পানি বের হওয়ার তেমন জায়গা নেই ৷ বহুদিনের গড়া টয়লেটের অবস্থা এখন ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য ৷ উত্তর দিকে ডাকঘরের সামনে টিউবওয়েল ও পায়খানার ব্যবস্থা থাকলেও তার অবস্থা খুবই নাজেহাল ৷
কয়েকজন দোকানদের থেকে তথ্য নিয়ে জানা যায় তারা বলেন, “ বায়রা বাজারে যতগুলো পানির টিউবওয়েল আছে, তা সবগুলোই অকেজো ৷ পানি খাওয়ার কোন ব্যবস্থা নেই ৷ হোটেলের মধ্যে কয়েকটি টিউবল আছে ৷ যা থেকে ব্যবসায়ীরা সুসম্পর্ক রেখে পানি পান করে থাকে ৷ বাজারের মাঝে বড় একটি মসজিদ আছে ৷ যা নামাজের মুহূর্তে খোলা হয় ৷ অধিকাংশ মানুষ ওই সময়ে পায়খানা প্রস্রাব সহ, হাত – মুখ ধুয়ে নেয় ৷ অথচ আমরা দোকানদারেরা ট্রেড লাইসেন্স সহ প্রতিহাটে ধার্যকিত ‘ কর ‘ দিয়ে থাকি ৷ জানিনা , তা দিয়ে কি করা হয় ৷ “
এ বিষয়ে, হাটের সভাপতি জনাব মোঃ মহিদুর রহমান কে প্রতিনিধিগণ জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন , “আমি আমার সাধ্য থেকে চেষ্টা করি ৷ বাদবাকি সব স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ জিন্নাহ আলী লাঠি ভালো বলতে পারবেন ৷
অতঃপর চেয়ারম্যান সাহেবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি কোন সদ উত্তর দিতে পারেননি ৷তিনি বলেন আমি কোন সাংবাদিকদের এমন তথ্য দেওয়ার প্রয়োজন মনে করি না ৷ এ কথা বলেই তিনি ইউনিয়ন থেকে মোটর বাইকযোগে রওনা হন ৷
স্থানীয় ও ব্যবসায়ীদের দাবি, “ অতিসত্বর বায়রা বাজার কে দুর্নীতি থেকে মুক্ত করে, সুন্দর পরিবেশ তৈরি করার প্রতি সরকারের প্রতি গভীর অনুরোধ জানাচ্ছি ৷ আমরা যেন পানির ব্যবস্থা সহ স্বাচ্ছন্দে হাট-বাজার করতে পারি ৷ “


