জেলা প্রতিবেদকঃ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রেক্ষাপটে মানিকগঞ্জের সাতটি উপজেলায় ছয়দিনে বিদেশ ফেরত ২২৬ জনকে হোম কোয়ারেন্টনে রাখা হয়েছে। তবে করোনার লক্ষণ না থাকায় ২১ জনকে ছেড়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রোববার (১৫ মার্চ) দুপুরের এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোঢারুল আমিন আখন্দ।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে জেলা সদর হাসপাতালে পুরুষ ১২ জন ও নারী ৫ জনের জন্য মোট ১৭ বেডের আইসোলেশন ইউনিট তৈরি রাখা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট।


