মানিকগঞ্জে পানিতে ডুবে আপন ভাই বোনের অকাল মৃত্যু

জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ জীবিকা অর্জনের জন্য হাতিবান্ধা, লালমনিরহাট থেকে প্রায় এক মাস পূর্বে এক মেয়ে ও দুই ছেলে সাথে করে মানিকগঞ্জের পৌরসভার অন্তর্গত ১ নং ওয়ার্ডের পশ্চিম সেওতা এক ভারা বাসায় চলে আসে সোবহান-পাপিয়া দম্পতি।
আজ বেলা ৩-টার দিকে মৃত ফাতেমা আক্তার(১১) এবং শাহাদাত হোসেন(৮) গোসল করতে বাসার কাছের পূর্ব পাসের এক পুকুরে নামলে সাঁতার না জানায় গভীর পানিতে পড়ে মৃত্যু হয় তাদের।
মাতা পাপিয়া আক্তার জানান, মেয়ে এবং ছেলের গোসল থেকে ফিরতে দেরি হলে এসে দেখি জুতা-সাবান আছে কিন্তুু বাচ্চাদের দেখি না। বাচ্চাদের দেখতে না পেয়ে চিৎকার করতে থাকি। এ সময় স্থানিয়রা এগিয়ে এসে পুকুরে নেমে অনেক খুঁজে মৃত অবস্থায় ফাতেমা আক্তার(১১)ও শাহাদাত হোসেন(৮)কে উদ্ধার করে।
ছোট ছেলে সাব্বর(৮-মাস)কে কোলে নিয়ে কান্না জরিত কণ্ঠে  এভাবেই বলছিলেন পাপিয়া আক্তার।  সংবাদ সংগ্রহ কালে মৃতের পরিবারের অন্য সদস্যরা তাদের নিজ জেলা লালমনিরহাটের হাতিবান্ধায় নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা যায়।