জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন চালা ইউনিয়নের গোয়ালনগর গ্রামে তিন ফসলী জমি নষ্ট করে মাটি বিক্রয়ের অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী।
জানা যায়, গোয়ালনগর গ্রামে দিয়াবাড়ী আশ্রয়ন প্রকল্পের পাশে তিন ফসলী জমিতে মাটি খনন যন্ত্র ভেকু দিয়ে বড় মাহিন্দ্রা ট্রলিতে করে হরিরামপুরের বিভিন্ন জায়গায় বিক্রয় করা হচ্ছে মাটি।
স্থানীয়রা জানায়- বেশ কয়েকটি ফসলী জমির উপর দিয়ে ট্রলি চলাচলের কারনে ফসলী জমি নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি হরিরামপুরের প্রধান সড়কের কাজ চলাকালীন অবস্থায় রাস্তার একপাশে ক্ষতিও হয়েছে।
স্থানীয়দের কাছে জানতে চাইলে কে বা কারা এর সাথে জড়িত… ?
স্থানীয় লোকজনের অভিযোগ সুবাস সাহা, আলম, আনন্দ, শহিদ এর নাম বলেছেন। তবে তাদের কাউকেই স্পটে পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে সুবাস সাহার সাথে জানতে চাইলে জানান- এই ব্যবসা আলম করে, আমি দেখাশুনা করতেছি মাত্র।
স্থানীয় গ্রামবাসী এবং ক্ষতিগ্রস্থ কয়েকজন কৃষকের অভিযোগের ভিত্তিতে হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটেড ম্যাজিস্ট্রেট) মোঃ বিল্লাল হোসেন সহ হরিরামপুর থানা পুলিশ সরেজমিনে গিয়ে অবৈধ মাটির ব্যবসা বন্ধ করে দেন।
মোঃ বিল্লাল হোসেন জানান- প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্সের অংশ হিসেবে আমি দায়িত্ব পালন করছি মাত্র। প্রধানমন্ত্রীর নির্দেশ- অবৈধ সকল কাজে জিরো টলারেন্সের অংশ হিসেবে প্রভাবশালী,রাজনৈতিক পদ পদবীওয়ালা যত বড়ই ক্ষমতাশালীই হোক না কেন, অবৈধ কাজে কাউকেই ছাড় দেয়া হবে না।


