শাহাদুর রহমান,মানিকগঞ্জঃ চলতি মৌসুমে মানিকগঞ্জে প্রায় ১ হাজার ৫’শত হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় পরিদর্শন করে এ তথ্য পাওয়া যায় বলে জানান এক কৃষি কর্মকর্তা।
কৃষি জমি পরিদর্শন করে জানা যায়, জেলায় ভুট্টা চাষের ব্যাপক বাম্পার ফলন হয়েছে। ভুট্টা চাষে ব্যয়বহুল কম থাকায় এবার মানিকগঞ্জের কৃষকরা ঢলে পড়েছে ভুট্টা চাষের দিকে।
সাটুরিয়া উপজেলার কৃষক রাজা মিয়া জানান, এবার যদি কালবৈশাখী ঝড়ের আগাম উপস্থিতি না হয় তাহলে এবার সে অনেক লাভবান হবে কারণ সে ১ হাজার শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছেন।
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষক মনির হোসেন জানান, ভুট্টা চাষে খরচ কম এবং যত্ন কম নিতে হয় এজন্য আমাদের এলাকায় ভুট্টা চাষের ব্যাপক প্রচলন রয়েছে। ভুট্টা চাষ করে তার আর্থিক অবস্থার অনেক উন্নতি ঘটেছে। এবারও সে ভুট্টা চাষে ব্যাপক লাভবান হবে বলে আশা করেন।


