মানিকগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

জেলা প্রতিবেদকঃ মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকায় শিশু (৪) ধর্ষণের অভিযোগে আবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে ওই এলাকায় ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল হোসেনে গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকা। তিনি পেশায় একজন বাসচালক বলে জানা গেছে।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সাইদুর রহমান  জানান, জয়রা এলাকায় একটি বাড়ি ভাড়াটিয়া হিসেবে ছিলেন আবুল হোসেন। ভাড়া বাড়ির পাশে একটি শিশুকে কৌশলে ধর্ষণ করেন তিনি। শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।