মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত- ১০

সুজন মাহমুদ, সংবাদদাতা, মানিকগঞ্জঃ ঝিটকা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভিলেজ লাইন(ঢাকা মেট্রো-জ ১৪-০৮৩৮) পরিবহন সার্ভিসটি ৪৫জন যাত্রী নিয়ে সরপাই বাজারের কাছাকাছি এলে বিপরীত দিক থেকে ছোটে আসা বালু বোঝাই ট্রাকের(ফেনী-ট ০৫-০১৪৩) সাথে মুখোমুখি ধাক্কা লাগলে ১০জন যাত্রী আহত হয়। সংবাদ লেখার পূর্ব পর্যন্ত কোনো ধরনের নিহতের সংবাদ পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, যাত্রীবোঝাই ভিলেজ লাইন গাড়িটি বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাককে অতিক্রম করতে গেলে রাস্তা প্রশস্ত না হওয়ায় মুখোমুখি সংঘর্ষ বাধে। আহতদের উদ্ধার করে কয়েকজনকে নিকটস্থ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের উন্নত চিকিৎসার জন্য  মানিকগঞ্জ-২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
ওসি রকিবুজ্জামান জানা, সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ  ২৫০-শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবহন দুটি উদ্ধার করা গেলেও দুটি পরিবহনের চালক-হেলপার আটক করা যায়নি।