মানিকগঞ্জ সদর  উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা কৃষক লীগ

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ  মানিকগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ সমাপ্ত হোসেন ও সদস্য সচিব প্রভাষক বুলবুল আহম্মেদ এর উপস্থিতিতে সদর উপজেলা আওয়ামী কৃষক লীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে তাদের স্বাক্ষরিত মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী কৃষক লীগের ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী কৃষক লীগ।

গত ১৪-ই জুলাই ২০২১-ইং রোজ বুধবার এক বিজ্ঞপ্তিতে আবুল বাশার সায়দী বিপুল কে মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী কৃষক লীগের আহবায়ক ও মোঃ মনির হোসেন(শিমুল) কে সদস্য সচিব নির্বাচিত করে জেলা আওয়ামী কৃষক লীগের আহবায়ক কমিটি। এ সময় পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির আহবায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, ও সদস্য পদে মোট ১৬ সদস্য বিশিষ্ঠ সদর উপজেলা কৃষক লীগের নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেয় জেলা আওয়ামী কৃষক লীগ।

জেলা আওয়ামী কৃষক লীগের আহবায়ক কমিটির পক্ষ থেকে নতুন এই কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সম্মেলন আয়োজন করে সদর উপজেলা আওয়ামী কৃষক লীগের নতুন কমিটি সম্পুর্ণ করার নির্দেশ প্রদান করে।

উপজেলা আওয়ামী কৃষক লীগের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রফিকুল ইসলাম নবীন, নাদিম হায়দার এবং  সদস্য পদে মোঃ খলিলুর রহমান, মোঃ সুমন আহম্মেদ, মোঃ মিলন মাহমুদ, মোঃ উজ্জ্বল হোসেন, মোঃ আলমগীর, মোঃ রাজু, মোঃ সন্তোশ, মোঃ আজিজুর রেজা, আব্দুল রাজ্জাক হক, মোঃ ইউসুব আলী, উজ্জ্বল হোসেন, সাইদুর রহমান।

এদিকে মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী কৃষক লীগের  নির্বাচিত নতুন কমিটির আহ্বায়ক আবুল বাশার সায়দী ও সদস্য সচিব মোঃ মনির হোসেন(শিমুল) কে নব দিগন্ত পরিষদ সহ সদর উপজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অব্যাহত রয়েছে। নব দিগন্ত পরিষদের সংবর্ধনা কালে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব জাকির হোসেন এবং  মানিকগঞ্জ পৌরসভার ৪-নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আরশেদ আলী উপস্থিত ছিলেন।