খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউনুস (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মানিকছড়ির জামতলী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তাদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, দুপুরে জামতলী এলাকায় ট্রাক থেকে গাছ নামানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


