মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলের কারাদন্ড

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করে কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আ: কুদ্দুস। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা নাজমুল ছালেহিন তেঁতুলীয়া নদীতে অভিযান চালিয়ে ৮কেজি মাছ ও ১৫শ মিটার কারেন্ট জাল সহ এ জেলেদের আটক করেন। আটক কৃতরা হলেন, শাহেব আলীর ছেলে হজরত আলী (৩৮), সিরাজ মাঝীর ছেলে সোহেল (১৯),সফিউল্যাহ ছেলে আনোয়ার হোসেন (৩৬), মোহাম্মদ আলী ছেলে সাহউদ্দিন (২৪) ও ছালাউদ্দিন (২৬), আজিজল হাওলাদারের ছেলে হাসেম (২৮), রাশেদ আলীর ছেলে বাবুল (২০)। আটক কৃতরা সবাই উপজেলা সাচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের। আটককৃতদের সবাইকে ১বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।