কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের ঘোড়ামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তরিকুল একই উপজেলার আটমাইল নওদা খাদিমপুর এলাকার রুকমান আলীর ছেলে।
তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মানবেন্দ্র বিশ্বাস জানান, সকালে তরিকুল একটি বেকারির কারখানা থেকে পাউরুটি-বিস্কুটের ভ্যান নিয়ে বাজারে যাচ্ছিলেন। পথে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


