মুখে মাক্স না থাকায় নয় জনকে জনসম্মুখে লজ্জা দিয়ে ছেড়ে দিয়েছে সিংগাইর থানা পুলিশ  

মোঃ জাকির হোসেন, সিংগাইর থানা প্রতিনিধি, মানিকগঞ্জঃ সিংগাইর উপজেলার বৃহত্তর বায়রা বাজারে করোনার চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখে মাক্স না থাকায় এবং বিধিনিষেধ অনুযায়ী অনুমোদন না থাকায় ঘুরাঘুরি করা নয় জনকে আটক করে জনসম্মুখে একসাথে লজ্জা দিয়ে ছেড়ে দিয়েছে সিংগাইর থানা পুলিশ। বর্তমান সরকার করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় লকডাউন কার্যকরে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা।

করোনা মোকাবেলায় সরকার সবোর্চ্চ সতর্ক অবস্থানে রয়েছে। হাতে নিয়েছে নানা কর্মসুচী। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  মাক্স পরিধান করতে উদ্বোধ্য করছেন। একসাথে বেশী মানুষের সমগম নিষেধ করেছেন। কিন্তু, বেশীর ভাগ মানুষই সরকারের বিধিমালা অমান্য করেই নিজেদের ইচ্ছামতো চলাফেরা করছে।

আজ বায়রা বাজারে অভিযান চালিয়ে মাক্স বিহীন নয় জনকে সাময়িক সময় আটক করে লজ্জা দিয়ে ছেড়ে দিয়েছে সিংগাইর থানা পুলিশ। অনুমোদনহীন বিনা প্রয়োজনে বাড়ির বাইরে ঘুরাঘুরি করা ও স্বাস্থবিধি অনুযায়ী মুখে মাক্স পরিধান না করায় আটক করে তাদের।  আটককৃতরা হলেন-  মোঃ আনছার আলী (৪০), মোঃ ঈমান আলী (৩৩), মোঃ তাইয়ুব আলী (৪৫),  আব্দুল আলীম (৪৬), মোঃ মবিন হোসেন (২০), আরজু হোসেন (৫০), আব্দুর রহিম (৫২), রেজাউল করিম (৫৬), মোঃ সাগর হোসেন(২৫)।
অভিযানের নেতৃত্বে ছিলেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম মোল্লা। তিনি বলেন, চলমান লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে সিংগাইর থানা পুলিশ। আটককৃত প্রত্যেকের মুখে মাক্স না থাকায় বায়রা ইউনিয়ন পরিষদে আটকে রেখে জনসম্মুখে লজ্জা দেওয়া হয় তাদের। এবং সেই সাথে আর কখনো ‘মাক্স বিহীন বিনা প্রয়োজনে রাস্তা ঘাটে ঘুরবে না’ এই মর্মে লিখিত মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়।