বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ মুজিববর্ষ উদযাপনের আগমুহূর্তে রঙিন সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। সোম ও মঙ্গলবার দেখা যাবে এমন আলোকসজ্জার দৃশ্য।
সোমবার (১৬ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে আতশবাজি ও মুজিববর্ষের মোমেন্ট কাউন্টডাউনের মাধ্যমে শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনশতবার্ষিকী উদযাপন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার। এরপর বেলুন উড়ানো, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, কেক কাটা, এবং ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা করবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
এদিকে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি মাথায় রেখে জনসমাগম এড়িয়ে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, করোনা সংক্রমণের বিষয়টি চিন্তা করে সংক্ষিপ্ত পরিসরে স্বল্পসংখ্যক মানুষ নিয়ে মুজিববর্ষ উদযাপন করবো আমরা। উদযাপনে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কিংবা বাইরের কোনো অতিথি থাকবে না।


