শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ শাহ মোয়াজ্জেমকে আমরা মানিনা মানব না এই শ্লোগানে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শেখ মোঃ আব্দুল্লাহ সমর্থকরা সমাবেশ, বিক্ষোভ ও ঝাড়– মিছিল করেছে। শনিবার দুপুরে শেখ মোঃ আব্দুল্লাহর বসত বাড়ী থেকে সমাবেশ শেষে উপজেলার নিমতলা পয়েন্টে প্রায় ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও ঝাড়– মিছিল করে। এছাড়া উপজেলার শেখরনগরের গোপালপুরে বেলা ১১ টায় এবং শেখরনগর কলেজ রোডে মহিলাদের ঝাড়– মিছিল করতেও দেখা গেছে।
এসময় বিক্ষোভকারীরা আরো বলেন, শাহ মোয়াজ্জেমকে আমরা মানিনা মানব না, শেখ মোঃ আব্দুল্লাহকে বিএনপি’র মনোনয়ন দিতে হবে। সমাবেশে ১২ ঘন্টার আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, যদি মুন্সিগঞ্জ-১ আসনে শেখ মোঃ আব্দুল্লাহকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে আমরা সকলে বিএনপি থেকে অব্যাহতি নেবো। সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেখ মোঃ আব্দুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমিন উদ্দিন চৌধুরী, নুর মোহাম্মদ, খোরশেদ আলম, সিদ্দিক মোল্লা, অহিদুল ইসলাম, শাহাদাত শিকদার, পার্থসহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী


