মুন্সীগঞ্জে  র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে র‌্যাবের অভিযানে ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১(এক) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। র‌্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানান- ৩মার্চ সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল লৌহজং থানাধীন পূর্ব শিমুলিয়া সাকিনস্থ হলুদিয়া বাজারস্থ ইকরা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার এর সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার খৈড়া গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে মাদক ব্যবসায়ী ইয়ালিদ (২২)কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
 প্রেস বিজ্ঞপ্তিতে আরোও জানান- এ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে নিশ্চিত হন। এ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।