মেজর হাফিজ যদি লাশের রাজনীতির চেষ্টা করলে সকল অপকর্মের হিসাব দিতে হবে তজুমদ্দিনে এমপি শাওন

সিরাজ মাসুদ, ভোলা \
ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন আজ বিকেলে তজুমদ্দিন উপজেলা চরজহিরউদ্দিনের ২নং সোনাপুর ইউনিয়নে আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথীর বক্তব্যে বলেন, মেজর হাফিজ যদি এ বছর লাশের রাজনীতির চেষ্টা করেন, আর একটি মায়ের বুক যদি মেজর হাফিজ খালি করেন। তাহলে অতীতের সকল অপকর্মের হিসাব দিতে হবে । শাওন আরো বলেন, মানুষের গরু,ছাগল, বাগানের গাছ. পুকুরের মাছ,যা কিছু তিনি লুটপাট করেছেন,আর যে সকল মা, বোনদের সম্মর হানি করেছেন। লর্ডহার্ডিঞ্জ এর আলিম চেয়ারম্যান এবং কালমার খোরশেদ সহ সকল হত্যা কান্ডের হিসাব দিয়ে তাকে যেতে হবে। তাকে লালমোহন ছেড়ে বনানীতে যেতে দেওয়া হবে না।
এ সময় তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।