জাবেদ আকতার, সৈয়দপুর প্রতিনিধীঃ আজ সন্ধ্যা ৭.৩০ মি: (মোঃ মাহমুদুল হাসান) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দপুর, নীলফামারী। সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের তদন্তে জিকরুল হক রোডস্থ ফারহান ফার্মেসীতে আভিযান পরিচালনা করে। অভিযান কালে, উক্ত ফার্মেসীতে বিভিন্ন ঔষধের মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়।
তাৎক্ষনিক সহকারী কমিশনার ভূমি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ গুলো জব্দ করে। সাথেসাথে ফার্মেসীর মালিককে অর্থ দন্ড করেন, ভবিষ্যতে এই ফার্মেসীতে আর কোন মেয়াদ উত্তীর্ণ ঔষধ না পাওয়ার সার্থে ছেড়ে দেওয়া হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত সৈয়দপুর বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন।


