সিহাব উদ্দিন রুবেল,বাগেরহাটঃ মোংলা বন্দরের জেটিতে বানিজ্যিক থেকে আমদানীকৃত গাড়ী নামানোর সময় গাড়ীর সাথে ধাক্কা লেগে কন্টিজেন্ট’র দায়িত্বে থাকা নৌবাহিনীর দুই সদস্য গুরুত্বর আহত হয়েছে। সোমবার রাত ৮টার সময় সিংগাপুরী পতাকাবাহী বানিজ্যিক জাহাজ এমভি বাইকিং এমারেল্ড থেকে গাড়ী নামানোর কাজ চলছিলো।
এ সময় একটি মোটর সাইকেলে ওই বানিজ্যিক জাহাজের পাশ্ব দিয়ে যাওয়ার সময় একটি গাড়ীর সাথে ধাক্কা লাগে । এ সময় নৌবাহিনীর এ্যাভোল সিম্যান এইচ এম এরশাদ ও সৈনিক মামুনুর রশিদ গুরুত্বর আহত হন। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। দ্রæত তাদের কে উদ্ধার করে খুলনা হাসপাতালে পাঠানো হয়েছে। এ্যাভেল সিম্যান এম এইচ এরশাদ কে আইসিওতে রাখা হয়েছিলো। পরে রাত ১১ টার দিকে মৃত্যুবরণ করেন। এদিকে সৈনিক মামুনুর রশিদ-কে নৌবাহিনীর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মোংলা বন্দর কতৃপক্ষের গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ রাহাত এমন তথ্য নিশ্চিত করেছেন।


