মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট ঘোষনা

মো: রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬নং খাউলিয়া ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষনা করেছে। ইউনিয়ন চেয়ারম্যান মো.আবুল খায়ের হাওলাদার এ বাজেট ঘোষনা করেন। সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ১ কোটি ৩০ লক্ষ ৮৬ হাজার ৫ শ’ ৯৪ টাকা।
এ বাজেট ঘোষনা উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক উন্মুক্ত সভার আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা র্ডপ এর পানিই জীবন প্রকল্পের ফেইজ-২ এর সহযোগীতায় অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মো.আবুল খায়ের হাওলাদার । ১ কোটি ৩০ লক্ষ ৮৬ হাজার ৫ শ’ ৯৪ টাকা বাজেটের মধ্যে উন্নয়ন খাতে ১ কোটি ৪ লক্ষ টাকা ও রাজস্ব খাতে ২৬ লক্ষ ৫ শ’ ৯৪ টাকা ধার্য করা হয়েছে। সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি শামীম আহসান মল্লিক।
এ বাজেট সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোহাম্মদ আলী, ইউপি সদস্যা পারভীন বেগম, শাহনাজ বেগম, রুবি বেগম, ইউপি সদস্য মো. কামরুজ্জামান খান, মো.মিলন হোসেন, আব্দুল মালেক তালুকদার, মো. মিলন মির, মো. রফিকুল ইসলাম, মো. নাসিরউদ্দিন হাওলদার, মো. চান মিয়া হাওলাদার, আবুল হোসেন হ্নদয়, আলমগীর হোসেন।
বাজেট অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,র্ডপ উপজেলা কো-অর্ডিনেটর মো. শওকত চৌধুরী।