মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ জাটকা সংরক্ষণ সংক্রান্ত ট্ক্সফোর্স কমিটির আয়োজনে, ” মুজিববর্ষে শপথ নেব, জাটকা নয়, ইলিশ খাবো ” প্রতিপাদ্য বিষয় নিয়ে ,রবিবার সকাল১১ টায় উপজেলা চত্বরে উদ্বোধন করা হয়েছে জাটকা সংরক্ষন সপ্তাহ। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শাহ – ই-আলম বাচ্চু জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করেন।
এই উপলক্ষে উপজেলার সদরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য রেলি প্রদক্ষিণ করেন। উপজেলা চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার, হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কৃষ্ণ রায়। এসময় উপস্থিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মৎস্যজীবী ও উপজেলা, পৌর মৎস্যলীগসহ স্থানীয় সুধী, সাংবাদিকদের মাঝে লিফলেট বিতারন করেন।


