মোঃ রফিকুল ইসলাম: মোরেলগঞ্জে (বাগেরহাট)/ ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের মোরেলগনঞ্জ উপজেলা ও পৌরসভার ৫৩ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তহবিল থেকে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান , চিংড়াখালী ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বুলু প্রমুখ । অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ ৫৩ পরিবারের প্রত্যেককে ২ বান টিন এবং ছয় হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ও সুধীজন ।


