মোরেলগঞ্জে তাঁতীলীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিতীতে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর তাঁতীলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার রাতে মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাড. এস এম মনিরুল হক তালুকদারের বাসভবনে কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চিংড়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলি আক্কাস বুলু, সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, ২নং ওয়ার্ড পৌরসভার কাউন্সিলর মো. ইউনুছ আলী সরদার, চিংড়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন পান্নু উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. হাসানুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক কে এম শহিদুল ইসলাম, পৌর তাঁতীলীগ সভাপতি এ্যাডভোকেট খান আমজাদ হোসেন, প করণ আওয়ামী লীগ নেতা ওবাদুল রহমান রিমন, পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক আরিফ তালুকদার, আইন বিষয়ক সম্পাদক আসাদুল হাওলাদার,মৎস্য লীগ নেতা আউয়াল মাতুব্বর প্রমুখ।