মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দরিদ্র ও হতদরিদ্রদের মধ্যে গরু ও হাঁস বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলি লাকি বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা মো: ছাহেব আলী ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ শাখার মো: নিজাম উদ্দিন, স্তিফান রিনো নাথ ও সমর হালদার ।
দারিদ্রতা দূরীকরনের লক্ষ্যে উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের ১১জন, ,মোরেলঞ্জ সদরের পূর্ব সরালিয়া গ্রামের ১৩ জন ও ভাইজোড়া গ্রামের ১০জন এবং খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের ১০জন সহ মোট ৪৪টি দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মধ্যে ৪৪টি বকনা গরু ও ৩৯৬টি হাঁস বিতরন করা হয়। প্রত্যেক পরিবারকে ১ টি কওে বকনা বাছুর ও ৯ টি করে হাঁস বিতরন করা হয়েছে।


