মোরেলগঞ্জে পরিবহন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের সাইনবোর্ড-বাগি আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক ও ইমা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে রুস্তম আলী সিকদার (৬৫)নিহত হয় ও তার স্ত্রী ফিরোজা বেগম (৬০) ও ইজিবাইক চালক রানা শেখ (৩০) গুরুতর আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাইনবোর্ড বগি আঞ্চলিক মহাসড়কের জোড়া রাস্তার মাথায় এ দূঘটনা ঘটে।নিহত রুস্তম আলী সিকদার উপজেলার চিংড়াখালি গ্রামের মৃত হোসেন সিকদারের ছেলে।আজ সকালে তিনি বাগেরহাট থেকে স্ত্রীকে সাথে নিয়ে ইজিবাইকে বাড়ির উদ্দেশ্য যাচ্ছিলেন।
এ সময় মোরেলগঞ্জ থেকে বেনাপোলগামী ইমা পরিবহনের সাথে সংর্ঘস হয়।আহত রুস্তম সিকদারের স্ত্রী ইজিবাইক চালক রানা শেখ কে মূমুর্ষ অবস্হায় খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মোরেলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান সড়ক দূর্ঘটনায় নিহত রুস্তুম সিকদারের মরাদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক পরিহবনটি বাগেরহাটে আটক করা হয়েছে।চালক পালিয়ে গেছে।